কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ব্যাপক বিমান হামলা, নিহত বহু

১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় হামলা। ছবি : সংগৃহীত
১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় হামলা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী, এতে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত ও ৭০ জন আহত হয়েছেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ১০০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই হামলা চালানো হলো।

গাজার বিভিন্ন এলাকায় হামলা হয়েছে, যার মধ্যে দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফা রয়েছে। বাড়ি ও ভবন ধ্বংস হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার নির্দেশ দেন। ইসরায়েল বলছে, হামাস তাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করেছে, তাই তারা কঠোর সামরিক পদক্ষেপ নিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ভয়াবহ সামরিক অভিযান শুরু করে, যাতে এখন পর্যন্ত ৪৮ হাজার ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার প্রায় ৭০ শতাংশ ভবন ধ্বংস হয়েছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, ওষুধ, পানি ও আশ্রয়ের তীব্র সংকট চলছে।

তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১০

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১১

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১২

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৩

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৪

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৫

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৬

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৭

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৮

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৯

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

২০
X