কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে রাস্তায় নামার আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের

গাজা উপত্যকায় নিজ ভূখণ্ডে ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
গাজা উপত্যকায় নিজ ভূখণ্ডে ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়ানক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ গড়ে তুলতে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি মানবাধিকার ও স্বাধীনতাকামী মানুষদের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোররাতে সেহরির সময় ইসরায়েল গাজায় নৃশংস বিমান হামলা চালিয়ে ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই হামলায় এখন পর্যন্ত ৪১৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

প্রকাশিত বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার ১৯ জানুয়ারি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাদের নতুন হামলা গাজার জনগণকে ভয়াবহ মানবিক সংকটের মুখে ফেলেছে এবং যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে।

হামাসের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব মানবিক সহায়তা প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত সব সহয়তা বন্ধ রয়েছে- ফলে, খাদ্য, পানি ও ওষুধ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজাবাসী। প্রতিদিনের বোমাবর্ষণ ও অবরোধের ফলে সাধারণ মানুষ অভুক্ত ও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

হামাস সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোও ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি পুনঃস্থাপন ও মানবিক সহায়তা চালুর দাবি জানিয়েছে। গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের সুর আরও তীব্র হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X