কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১০:৪৬ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ৬৬ বাড়ি ভাঙার প্রস্তুতি

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ৬৬টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে। জেনিন পৌরসভার জনসংযোগ কর্মকর্তা বশির মাতাহিন আনাদোলুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দখলদার বাহিনী আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেনিন শিবিরে ৬৬টি বাড়ি ভেঙে ফেলার নোটিশ জারি করেছে। এমনকি ইসরায়েলি সেনাবাহিনী বাস্তুচ্যুত বাড়ির মালিকদের তাদের বাড়িঘর ভেঙে ফেলার আগে তাদের জিনিসপত্র বের করতে বাধা দিচ্ছে।

মাতাহিনের মতে, ইসরায়েলি সামরিক মানচিত্রে লাল রঙে সীমানা চিহ্নিত করা হয়েছে। এ সীমানায় রাস্তা প্রশস্তকরণ, জরুরি অফিস স্থাপন এবং ফিলিস্তিনি বাড়িগুলোর ধ্বংসাবশেষের ওপর নতুন রাস্তা নির্মাণ করা হবে। দখলদারদের সামরিক সুবিধা তৈরির অজুহাতে ধ্বংসের জন্য নির্ধারিত বাড়িগুলোকে ওই মানচিত্রে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, শিবিরে যা ঘটছে তা ইঙ্গিত দেয় যে দখলদাররা দীর্ঘকাল ধরে থাকার ইচ্ছা পোষণ করে। প্রায় ৬০০ বাড়ি ইতিমধ্যেই বসবাসের অযোগ্য করে তুলেছে তারা। এমন ইঙ্গিত রয়েছে যে দখলদারদের লক্ষ্য শিবিরের জনসংখ্যা ৫,০০০-এরও কমে নামিয়ে আনা।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ ও উত্তরের বেইত লাহিয়ায় স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্রমাগত বিমান হামলা ও স্থল অভিযানের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, হামাস ইসরায়েলের দিকে প্রথমবারের মতো রকেট হামলা চালিয়েছে। এটি যুদ্ধবিরতি ভঙ্গের পর হামাসের প্রথম পাল্টা পদক্ষেপ। এ ছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১০

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১১

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১২

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৩

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৪

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৫

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৬

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৭

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৮

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৯

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

২০
X