কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত

সৌদির ভিসা আবেদনের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
সৌদির ভিসা আবেদনের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

ইলেকট্রনিক ট্রানজিট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এ ভিসায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ফলে ১৮টি দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক ট্রানজিট ভিসা মূলত ই-স্টপওভার ভিসা নামে পরিচিত। এ ভিসার আওতা সীমিত করা হয়েছে। এখন থেকে শুধু নির্দিষ্ট ১৮টি দেশের নাগরিকরাই এই ভিসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

মিসরের সংবাদমাধ্যম কায়রো২৪-এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন নীতিমালা অনুযায়ী, এই ই-স্টপওভার ভিসা কেবল ‘গ্রুপ এ’-এর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে আগত কিংবা সেসব দেশে গমনরত যাত্রীদের জন্যই প্রযোজ্য হবে।

যেসব দেশের নাগরিকরা এই ভিসা পাবেন তারা হলো কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, চীন (হংকং ও ম্যাকাওসহ), মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও মরিশাস।

একটি সূত্র জানিয়েছে, এই সুবিধাটি শুধু তাদের জন্য প্রযোজ্য, যাদের ফ্লাইট নির্ধারিত দেশগুলোর মধ্যে কোনো একটি থেকে শুরু হয় বা শেষ হয়। অর্থাৎ, যাত্রা শুরুর বা গন্তব্যস্থল হতে হবে এই তালিকাভুক্ত ১৮টি দেশের মধ্যে কোনো একটি।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, এ সুবিধার জন্য যাত্রীদের অবশ্যই তালিকাভুক্ত দেশের কোনো একটিতে প্রবেশ করার জন্য বৈধ ভিসা থাকতে হবে এবং সেই ভিসাটি ব্যবহার করে পূর্বে অন্তত একবার ওই দেশে ভ্রমণ করতে হবে।

এই নতুন নীতির উদ্দেশ্য হলো ভিসা প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট করা এবং নির্ভরযোগ্য যাত্রাপথের ওপর ভিত্তি করে আবেদনকারীদের যাচাই করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X