সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে টিসিবির পণ্য চুরি, বিপুল মালামাল উদ্ধার

সাভারে একটি গোডাউন থেকে টিসিবির পণ্য উদ্ধার করেছে ডিবি পুলিশ। ছবি : সংগৃহীত
সাভারে একটি গোডাউন থেকে টিসিবির পণ্য উদ্ধার করেছে ডিবি পুলিশ। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে সরকারি ভর্তুকি মূল্যের টিসিবির পণ্য চুরির ঘটনা ফাঁস হয়েছে। স্থানীয় জনতা ও সাংবাদিকদের সহযোগিতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল চোরাই মালামাল উদ্ধার করেছে।

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে রাজাসন এলাকার ৮ নম্বর আল-আমিন স্কুলের একটি গোডাউন থেকে এসব মাল উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি গুদাম থেকে টিসিবির মাল সরিয়ে এনে রাতে পাচার করছিল। এতে টিসিবির কিছু প্রভাবশালী ডিলার জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কালবেলাকে বলেন, কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রাতে মালামাল চুরি হলে এর দায় ডিলারের।

তিনি আরও জানান, গতকাল রেডিও কলোনী এলাকায় পৌরসভার টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে এবং সেখানে ট্যাগ অফিসার দায়িত্বে ছিলেন। তবে গোডাউনে এখনও বিপুল পণ্য মজুদ রয়েছে বলে অভিযোগ উঠেছে, যা এখনো উদ্ধার করা হয়নি।

জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পিকআপের চালকের দেওয়া তথ্য অনুযায়ী জব্দ করা পণ্যগুলো গাজীপুরের টঙ্গী নিয়ে যাওয়ার কথা ছিল এবং এসব পণ্য পরিবহনের জন্য আতিক নামের এক লোক তার পিকআপ ভাড়া করেছিলেন।

ওসি বলেন, পণ্য জব্দের পর আতিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু তিনি আর আসেননি। পরে মালামাল জব্দ দেখিয়ে মামলা করা হয়েছে। ওই মামলায় লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X