কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

গাজার মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না: ডব্লিউএইচও

ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস। ছবি : সংগৃহীত
ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস। ছবি : সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত এক সপ্তাহে গাজায় পাঠানো জাতিসংঘের ৭৫ শতাংশ ত্রাণ ঢুকতে দেয়নি ইসরায়েল। এতে সেখানে খাবার, ওষুধসহ জরুরি প্রয়োজনীয় জিনিসের চরম সংকট তৈরি হয়েছে।

ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, গাজায় পরিস্থিতি খুবই ভয়াবহ। টানা অবরোধের কারণে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বহু মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না।

তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৪০০-র বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ২৩ মার্চ ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ জন চিকিৎসা ও সহায়তাকর্মী প্রাণ হারান। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৪০০-র বেশি স্বাস্থ্য সহায়তাকর্মী নিহত হয়েছেন।

গেব্রিয়েসুস বলেন, গাজার মানুষ এখন খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের জন্য হাহাকার করছে। আমরা চাই ত্রাণ পাঠানো দ্রুত শুরু হোক, আহতদের সরিয়ে নেওয়ার সুযোগ মিলুক এবং যুদ্ধবিরতি কার্যকর হোক।

একইসঙ্গে ডব্লিউএইচও জানিয়েছে, গাজার হাসপাতালগুলো কার্যত অচল হয়ে গেছে। ওষুধের মজুত প্রায় শেষ। পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। এখন সেখানে প্রতিজন মানুষ দিনে মাত্র ৩-৫ লিটার পানি পাচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

এ অবস্থায় সৌদি আরবসহ বিভিন্ন দেশ গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র: দ্য নিউ আরব

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১০

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১২

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৩

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৪

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৫

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৬

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৭

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৮

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৯

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

২০
X