কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

নতুন করে হামলা শুরুর পর গাজায় ৫০০ শিশু নিহত

নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজাবাসী। ছবি : সংগৃহীত
নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজাবাসী। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় ৫০০ শিশু নিহত হয়েছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা ও প্রেস টিভির।

আন্তর্জাতিক সব যুদ্ধনীতি উপেক্ষা করে গত ১৮ মার্চ গাজায় নতুন করে হামলা চালায় ইসরায়েল। এ দফায় রাত-দিন ভয়াবহ বোমাবর্ষণ করছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ। যাদের অধিকাংশ নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, নতুন দফায় হামলায় মোট নিহতের সংখ্যা ১৫৬০ জন। তবে নিহতের সংখ্যা আরও বেশি। কারণ, অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

এমনকি ইসরায়েলের চালানো অন্তত ৩৬টি বিমান হামলায় কেবল নারী ও শিশুরা নিহত হয়েছেন। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে এ হামলা চালানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গাজায় ইসরায়েলের অন্তত ৩৬টি বিমান হামলায় নিহতদের মধ্যে শুধু ফিলিস্তিনি নারী ও শিশু ছিল। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজা উপত্যকায় আবাসিক ভবন ও শরণার্থীদের তাঁবুর ওপর ২২৪টি হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমাদের প্রমাণিত তথ্যানুসারে যেসব ৩৬টি হামলার বিশ্লেষণ করা হয়েছে, তাতে দেখা গেছে, সেখানে কেবল নারী ও শিশু নিহত হয়েছে।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে মোট ৫০৯৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১৬০৪৫ জন।

সেখানকার পরিস্থিতি দিন দিন আরও করুণ হচ্ছে। কারণ, এ দফায় ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। ফলে উপত্যকায় খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধসহ সব জরুরি পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে, গাজায় এক ফোঁটা সাহায্যও পৌঁছায়নি। না খাবার, না জ্বালানি, না ওষুধ। কোনো বাণিজ্যিক পণ্যও ঢোকেনি।

তিনি আরও বলেন, সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় গাজা এখন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মানুষ এক নিরবচ্ছিন্ন মৃত্যুর চক্রে পড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

১০

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

১১

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

১২

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১৩

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৫

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১৬

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৭

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৮

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৯

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

২০
X