কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরানের ‘ইতিবাচক’ আলোচনায় উদ্বিগ্ন নেতানিয়াহু?

নেতানিয়াহু, ট্রাম্প ও খামেনি। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু, ট্রাম্প ও খামেনি। ছবি : সংগৃহীত

আরজি-আবদার নিয়ে গত সপ্তাহে ওয়াশিংটন গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভেবেছিলেন রাজকীয় অভ্যর্থনা পাবেন। কিন্তু হয়েছে উল্টো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘যৌক্তিক’ থাকার আহ্বান জানিয়ে বিদায় দেন।

ইরানের সঙ্গে ওমানে মার্কিন কর্মকর্তাদের পরোক্ষ আলোচনার আগে নেতানিয়াহুর ওই সফর বিশেষ বার্তাবাহী। এরপর শনিবার (১২ এপ্রিল) মার্কিন-ইরানি কর্মকর্তাদের সেই আলোচনা সফল হওয়ার পর নেতানিয়াহু নতুন করে চিন্তিত হতে পারেন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে মাথাব্যথা বেশি নেতানিয়াহুর। কোনোভাবেই ইরানকে সামরিকভাবে আরও শক্তিশালী হতে দিতে চায় না ইসরায়েল। যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনার আগে ট্রাম্পও প্রায় একই ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি জানান, পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না ইরান। তবে শনিবার মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা ‘ইতিবাচক পরিবেশের’ মধ্যে হয়েছে। তাই আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবেন দুই দেশের কর্মকর্তারা।

পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়েই গেলে ইরানের ওপর নেমে আসবে জাহান্নাম। ট্রাম্পের এমন হুঙ্কারের পরও দমে যায়নি ইরান। বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে প্রয়োজনে পরমাণু অস্ত্র বানানোর ঘোষণা দেয় তেহরান। কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বাগ্‌যুদ্ধের পর এখন বইছে কিছুটা শান্তির সুবাতাস।

রয়টার্স জানায়, শনিবারের আলোচনায় ইরানের হয়ে নেতৃত্ব দেন আব্বাস আরাঘচি। আর ট্রাম্পের পক্ষে ছিলেন তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ।

পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর আরাঘচি ও উইটকফের মধ্যেও কয়েক মিনিট ধরে হয় সরাসরি আলোচনা। পরে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, আলোচনা ও কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যে মতপার্থক্য দূর করা নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ দূত উইটকফ সে কথা আরাকচিকে জানিয়েছেন। পুরো বিষয়টি জটিল দাবি করে করে হোয়াইট হাউস জানায়, পরস্পরের জন্য ভালো হয়, উইটকফের সঙ্গে এই সরাসরি আলোচনা তা অর্জনের প্রথম পদক্ষেপ।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি পরে এ নিয়ে এক্সে এক পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, একটি সেতুবন্ধন তৈরির জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আসবে। এর আগেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ওমান।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X