কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ গাজা উপত্যকায় ইসরায়েলি নাগরিকদের প্রবেশের চেষ্টা

২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসবিরোধী অভিযান শুরুর পর ইসরায়েলি নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ছবি : সংগৃহীত
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসবিরোধী অভিযান শুরুর পর ইসরায়েলি নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে যখন হঠাৎ করে বেশ কয়েকজন ইসরায়েলি বেসামরিক নাগরিক বাফার জোন পেরিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রোববার (২০ এপ্রিল) টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়—ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে,গাজা সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেছিলেন ওই নাগরিকরা। যদিও তারা মূল গাজার সীমানা অতিক্রম করতে পারেননি। সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আচরণ নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি সৃষ্টি করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

তবে আটক হওয়া ব্যক্তিদের পরিচয়, তারা কেন এমন চেষ্টা করেছেন—তা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাস বিরোধী অভিযান শুরুর পর ইসরায়েলি নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

তবুও এরপরেও অনেক ইসরায়েলি গাজা প্রবেশের চেষ্টা করেছেন। অনুপ্রবেশকারীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাদের স্বজনরা হামাসের হাতে জিম্মি হয়ে রয়েছে বলে ধারণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X