কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

গাজায় বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মিছিলে আরও ২৯

গাজার আকাশে ধোঁয়া, মাটিতে রক্ত, আর মানুষের চোখে শুধু বাঁচার আকুতি—এই বাস্তবতায় গাজার মানুষ আজও বেঁচে থাকার এক নির্মম লড়াই চালিয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত
গাজার আকাশে ধোঁয়া, মাটিতে রক্ত, আর মানুষের চোখে শুধু বাঁচার আকুতি—এই বাস্তবতায় গাজার মানুষ আজও বেঁচে থাকার এক নির্মম লড়াই চালিয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনের মতো সোমবারও (২১ এপ্রিল) ভয়াবহ হামলায় প্রাণ গেছে আরও ২৯ জন ফিলিস্তিনির।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা যায়, ইসরায়েলি বাহিনী পুরো গাজাজুড়ে নির্বিচারে অভিযান চালিয়ে অন্তত ২৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষও।

গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে চালানো হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা কর্তৃপক্ষ। তাদের দাবি, এই হামলা এমন সময় চালানো হয়েছে, যখন তাঁবুগুলোতে আশ্রয় নেওয়া মানুষজন দিনের খাবার সংগ্রহ বা বিশ্রামে ছিলেন।

এদিকে গাজার বর্তমান অবস্থা যেন এক বন্দিশিবিরে রূপ নিয়েছে। ইসরায়েলি বাহিনী উপত্যকার প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ করে ফেলার পাশাপাশি গাজাকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছে। জানা গেছে, গাজার মোট ভূখণ্ডের ৬৯ শতাংশকেই ‘নো-গো জোন’ হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েল, যেখানে সাধারণ ফিলিস্তিনিরা প্রবেশ তো দূরের কথা, নড়াচড়াও করতে পারছে না।

এ ছাড়া গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি আগ্রাসন চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

সংঘাতময় এই প্রেক্ষাপটে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের পুনরায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে, যেন হামাসের ওপর চাপ আরও বাড়ানো যায়।

এদিকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার দাবি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে ‘শক্তিশালী প্রতিক্রিয়ার’ হুমকি দিয়েছেন।

গাজার দুঃসহ পরিস্থিতির মধ্যেও মানবিক সম্পর্কের এক আবেগঘন চিত্র উঠে এসেছে। সম্প্রতি প্রয়াত খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন গাজার ফিলিস্তিনিরা। পোপ চলমান যুদ্ধে গাজার মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে ভিডিও বার্তার মাধ্যমে সমবেদনা জানিয়ে আসছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X