কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

ইসরায়েলে ছড়িয়ে পড়া দাবানল। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ছড়িয়ে পড়া দাবানল। ছবি : সংগৃহীত

ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার মানুষ। এমনকি পরিস্থিতি মোকাবিলায় চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তা। এমন পরিস্থিতিতে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রদিবেদনে বলা হয়েছে, জেরুজালেম এলাকায় ছড়িয়ে পড়া দাবনল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, তারা ইসরায়েলকে ফায়ার সার্ভিস দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

ইসরায়েল এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। তবে এবারই প্রথম নয়, অতীতেও বড় ধরনের দাবানলের সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের ফায়ার সার্ভিস দল পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে।

এর আগে জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান।

কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X