কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৩:০৩ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন

সোমবার রাতে ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় ৩০টিরও বেশি যুদ্ধবিমান হামলা চালায় ইসরায়েল। ছবি : সংগৃহীত
সোমবার রাতে ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় ৩০টিরও বেশি যুদ্ধবিমান হামলা চালায় ইসরায়েল। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলার জবাবে অভিযান জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার রাতে ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় ৩০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই বিমান হামলা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এদিকে, ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ৪ মে থেকে আমেরিকা আল-জাওফ ও মারিবসহ বিভিন্ন প্রদেশে ৩৫টি হামলা চালিয়েছে।

মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইয়েমেনে ১,০০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ হয়েছে। এসব হামলার উদ্দেশ্য- লোহিত সাগরের পথ ব্যবহার করে ইসরায়েল বা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হুতি হামলা এবং অধিকৃত ফিলিস্তিনে হুতিদের প্রতিরোধ বন্ধ করা।

সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এই আগ্রাসন শুরু হয়।

ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলার ফলে ৩০ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম ঘণ্টাখানেক বন্ধ থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X