কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি

জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ছবি : সংগৃহীত
জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি। দেশটির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে কাজ করছে। এখনও কার্যত কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারলেও দেশটি মনে করে, এ যুদ্ধ সামরিক উপায়ে সমাধান করা যাবে না।

জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইসরায়েল সফরে রয়েছেন। গাজায় যুদ্ধবিরতির জন্য গুরুতর আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। জার্মান পররাষ্ট্র দপ্তরের বরাতে সোমবার (১২ মে) এ তথ্য জানায় আলজাজিরা।

এক্স-এ ওয়াডেফুলের নামে প্রকাশিত একাধিক পোস্টে দপ্তরটি জানায়, শীর্ষ এই কূটনীতিক রোববার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, গাজার সংঘাত সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয়।

তিনি হামাস ছাড়াই গাজার পুনর্গঠনের জন্য একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, আরব পুনর্গঠন পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি একটি ভালো সূচনা।

মন্ত্রী আরও বলেন, গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ। আমি আমার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে আলোচনা করেছি। গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রয়েছে। তাদের কাউকে জোর করে বিতাড়িত করা হবে না এবং গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি কেবল অস্থায়ী হতে পারে।

প্রসঙ্গত, মধ্যস্থতাকারী পক্ষগুলো মার্কিন-ইসরায়েলি বন্দি এদান আলেকজান্ডারের মুক্তির অপেক্ষায়। হামাস জানায়, বন্দি মুক্তির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সরাসরি আলোচনায় বসবে। এ ঘোষণার পর গাজা যুদ্ধ বন্ধে নতুন সমীকরণের আশা জাগছে।

তবে দিনের শুরুতে গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির খবর আসছে। নিহতের বেশিরভাগ নারী ও শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X