কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৯:৩২ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ‘উগ্রবাদী রাষ্ট্র’ বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী!

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি : সংগৃহীত
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিমতীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

রোববার (১ জুন) এক বিবৃতিতে তিনি ইসরায়েলকে ‘উগ্রবাদী’ রাষ্ট্র হিসেবে আখ্যা দেন এবং অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ সমাধানের পথেই আগ্রহী নয়। খবর রয়টার্স।

প্রিন্স ফয়সাল বলেন, ইসরায়েল তার উগ্র আচরণের মাধ্যমে আবারও প্রমাণ করেছে, তারা সংকট সমাধানে আগ্রহী নয় বরং বাধা সৃষ্টি করতে চায়। পশ্চিমতীরে বৈঠক ঠেকিয়ে তারা দেখিয়েছে- এটি শান্তি নয়, দমননীতিতেই বিশ্বাস করে।

ওইদিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের জন্য সৌদি, মিসর, কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রতিনিধিদল রামাল্লায় যাওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলের বাধার কারণে তারা পশ্চিমতীর যেতে না পেরে জর্ডানের আম্মানে বিকল্প বৈঠক করেন।

ইসরায়েল আরব মন্ত্রীদের হেলিকপ্টারে পশ্চিমতীরের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে ১৯৬৭ সালের পর পশ্চিমতীরে সৌদি কোনো পররাষ্ট্রমন্ত্রীর এই প্রথম সফরটি হয়নি।

ইসরায়েলের এক কর্মকর্তা জানান, আরব প্রতিনিধিরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলেন বলেই বৈঠকটিতে বাধা দেওয়া হয়।

এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই ধরনের নিষেধাজ্ঞা এবং বাধা কূটনৈতিক সমাধানের পথে বড় অন্তরায়। তবে আমরা আমাদের প্রচেষ্টা আরও জোরদার করব।

বিশ্লেষকদের মতে, এ ঘটনাটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলবে এবং সৌদি-ইসরায়েল সম্ভাব্য সম্পর্কোন্নয়নের পথকে জটিল করে তুলতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X