কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

ইরান সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। ছবি: সংগৃহীত
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। ছবি: সংগৃহীত

দশকের পর দশক পরাশক্তিগুলোর ‘ব্যাটেল গ্রাউন্ড’ ছিল মধ্যপ্রাচ্য। তাদের যুদ্ধ যুদ্ধ খেলায় অস্থির ছিল গোটা অঞ্চল। কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যজুড়ে বইছে পরিবর্তনের জোয়ার। এবার সেই জোয়ারে তরী ভাসাল সৌদি-ইরান। উদ্দেশ্য শান্তির পথে যাত্রা।

শনিবার (১৭ জুন) দীর্ঘ সাত বছরের অচলায়তন ভেঙে, ইরান সফর করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

এ সময় বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। পরে রাজধানী তেহরানে বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এরপর যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান বৈঠকের বিষয়বস্তু। দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান তারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আজকের আলোচনায় ফিলিস্তিন ইস্যুকে আমরা অগ্রাধিকার দিয়েছি। রিয়াদ ও তেহরান মনে করে, ইসলামী বিশ্বের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয়। এ ছাড়া টেকসই অর্থনীতি, বাণিজ্য, ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নানা বিষয় আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে নিরাপত্তা ইস্যুতেও। ইরান তার নিরপত্তার নিশ্চিতে সেনাবাহিনীর ওপর নির্ভর করতে চায় না, এ জন্য প্রয়োজন আঞ্চলিক স্থিতিশীলতা।

এদিকে রিয়াদে ইরানের দূতাবাস খোলায় দেশটিকে ধন্যবাদ জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শিগগিরই তেহরানেও উড়বে সৌদি পতাকা। এ ছাড়া বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে সামুদ্রিক নৌচলাচল ও জলপথের নিরাপত্তা গুরুত্ব পেয়েছে। এ ছাড়া গণবিধ্বংসী অস্ত্র পরিহারে এই অঞ্চলের প্রতিটি দেশকে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করেছি।

দীর্ঘদিনের বৈরিতা ভুলে চলতি বছরের ১০ মার্চ চীনের মধ্যস্ততায় সম্পর্ক জোড়া দেয় সৌদি-ইরান। ওই দিন বেইজিংয়ে দেশ দুটির স্বাক্ষরিত হয় ঐতিহাসিক এক চুক্তি। যার অংশ হিসেবে দুই দেশ একে অপরের রাজধানীতে ফের দূতাবাস খুলতে একমত হয়। ২০১৬ সালে ইরানের শিয়া অনুসারী ধর্মীয় নেতাকে ফাঁসি দিয়েছিল রিয়াদ। এর জেরে তেহরান তাদের কূটনীতিক মিশনে হামলা চালালে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১০

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১২

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৩

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৪

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৫

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৬

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৭

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৮

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৯

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

২০
X