কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে দুবাইয়ে বেড়েছে সোনার দাম

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঈদুল আজহার আগে দুবাইয়ে সোনার বাজারে দেখা দিয়েছে মৃদু চাঙাভাব। বৃহস্পতিবার (৫ জুন) সকালেই বাজার খোলার পরপরই সব ধরনের সোনার দাম কিছুটা বেড়ে যায়।

২৪ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৪০৬ দিরহামে, যা আগের দিনের ৪০৪.৫ দিরহামের তুলনায় বেশি। এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস।

দুবাই জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য ক্যারেটের সোনার ঊর্ধ্বগতি দেখা গেছে। ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৩৭৬ দিরহাম, ২১ ক্যারেট ৩৬০.৫ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩০৯ দিরহাম প্রতি গ্রামে।

বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার প্রতি আগ্রহ, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্ক ইস্যুর কারণে সোনার বাজারে শক্তিশালী প্রবণতা বজায় রয়েছে। তাদের ধারণা, মাঝারি ও দীর্ঘমেয়াদে সোনার দাম ৪০০ দিরহামের ওপরে থাকতে পারে।

ঈদুল আজহা উপলক্ষে ৬ থেকে ৮ জুন পর্যন্ত আমিরাতে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিকে কেন্দ্র করে দুবাইয়ের জুয়েলারি ব্যবসায়ীরা বিক্রির পরিমাণ বাড়ার আশা করছেন। প্রবাসী ও স্থানীয়দের ঈদের কেনাকাটায় সোনার প্রতি আগ্রহ বাড়বে বলেই তারা মনে করছেন।

এদিকে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম কিছুটা কমে ৩ হাজার ৩৬৭.৬২ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ০.২২ শতাংশ কম। যুক্তরাষ্ট্রে শ্রমবাজার সম্পর্কিত তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা কাজ করছে।

স্যাক্সো ব্যাংকের কমোডিটি কৌশল প্রধান ওলে হ্যানসেন বলেন, এপ্রিলের রেকর্ড উচ্চতা থেকে নেমে আসার পর সোনার বাজার আবার ঘুরে দাঁড়াচ্ছে। তিনি জানান, বর্তমানে ৩,৩২৫ ডলারে একটি শক্তিশালী সহায়ক রেখা তৈরি হয়েছে।

তার মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভোক্তা ব্যয়ে ধীরগতির কারণে মার্কিন ফেডারেল রিজার্ভ তাদের নীতিতে নমনীয়তা আনতে পারে। এতে সোনার দাম ভবিষ্যতে ৪ হাজার ডলার ছুঁতেও পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X