কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৬:০২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ

ইরানের রাজধানী তেহরান। ছবি : সংগৃহীত
ইরানের রাজধানী তেহরান। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও একাধিক বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রোববার (১৫ জুন) দুপুরে এ বিস্ফোরণ ঘটেছে। তবে এই বিস্ফোরণের পেছনে ইসরায়েল জড়িত কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর দিয়েছে আলজাজিরা।

এর আগে শুক্রবার রাতে ওই একই এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়েছিল বলে জানা যায়, যেখানে একটি ১৫ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমে জানিয়েছে, হামলা-পাল্টাহামলার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ইরানের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হবে ‘

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘দেশটির স্বৈরশাসক তার ক্ষমতা ধরে রাখতে তেহরানকে বৈরুতের মতো করে তুলেছেন এবং দেশের জনগণকে জিম্মি করে রেখেছেন।’

এদিকে হামলা-পাল্টাহামলার ঘটনায় ইরান ও ইসরায়েলজুড়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনা যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X