কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৪:০৪ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৪:০৬ এএম
অনলাইন সংস্করণ

ইরানের যে প্রযুক্তির কাছে নাকানিচুবানি খাচ্ছে ইসরায়েল

আক্রমনে ভেঙে পড়া ইসরায়েলের স্থাপনা। ছবি : সংগৃহীত
আক্রমনে ভেঙে পড়া ইসরায়েলের স্থাপনা। ছবি : সংগৃহীত

বিশ্বের সব থেকে আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ইরানের হামলা ঠেকাতে পারছে না ইসরায়েল। হাজার কিমি পথ পাড়ি দিয়ে ইরানের একের পর এক মিসাইল গিয়ে আঘাত করেছে ইসরায়েলের বিভিন্ন সুরক্ষিত স্থানে। ভেঙ্গে দিচ্ছে দেশটির সকল প্রতিরক্ষা বাধ। মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে সব অহংকার। তাহলে ইরানের কোন প্রযুক্তির কাছে নাকানিচুবানি খাচ্ছে ইসরায়েল?

মূলত তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইসরায়েলের। স্বল্প মধ্যম ও দূরবর্তী যে কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটি স্পর্শ করার আগে আকাশেই ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রয়েছে দেশটির। এতদিন ধরে এমনই গৌরব নিয়ে চলেছে ইসরাইলী প্রতিরক্ষাবাহিনী। কিন্তু সেই অহংকার মুহূর্তেই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের হাইপারসনিক মিসাইল। শুরুতে সাধারণ মিসাইল দিয়ে হামলা চালিয়ে তেমন সাফল্য না পেলেও সুপারসনিকের জাদুতে এবার তছনছ হতে শুরু করেছে ইসরায়েলের সাজানো বাগান।

হাইপারসনিক মিসাইল হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির চেয়ে কমপক্ষে পাঁচ গুণ দ্রুত ছুটতে পারে। এরা এতটাই দ্রুত যে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অনেক সময় একে শনাক্ত করে ধ্বংস করতে পারে না। প্রশ্ন হলো কত দ্রুতো ছুটতে পারে এই হাইপারসনিক?

শব্দের গতি যেখানে ঘণ্টায় ১ হাজার ২৩৫ কিমি সেখানে হাইপারসনিক গতি ঘণ্টায় ৬ হাজার ১৭৪ কিমি বা তার চেয়েও বেশি। একটি হাইপারসনিক মিসাইল ১ হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুতে মাত্র ৮-১০ মিনিটে পৌঁছে যেতে পারে।

হাইপারসনিক মিসাইল কীভাবে কাজ করে লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ পর শুরুতেই মিসাইলটি উচ্চগতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে এর পর ধীরে ধীরে গতি বাড়তে থাকে এমনকি রাডার ফাঁকি দিয়ে হঠাৎ দিক পরিবর্তন করতে পারে হাইপারসনিক। সব শেষ টার্গেটের ওপর নিখুঁত আঘাত হানে এই মারণাস্ত্র।

কেন এতটা বিপজ্জনক এই হাইপারসনিক মিসাইল হাইপারসনিকের উচ্চ গতির কারণে রাডারে এই মিসাইল শনাক্ত করা খুবই কঠিন। এছাড়া নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এই মিসাইলের। এমনকি পারমাণবিক বোমা বহনের ক্ষমতা রাখে এটি। বর্তমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর এর কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X