কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
দুবাই

কমেছে স্বর্ণের দাম, কত টাকা ভরি আজ

স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত
স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

কয়েক দফা বাড়ার পর হঠাৎ স্বর্ণের দর পতন ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সোনার দাম গত কয়েক ঘণ্টায় প্রতি গ্রামে ৪.৭৫ দিরহাম কমে ২২ ক্যারেটের জন্য ৩৭৮.২৫ দিরহামে পৌঁছেছে। তবে এটি এখনও ‘ক্রেতা-বান্ধব’ মাত্রায় নেই বলে জানিয়েছে গালফ নিউজ।

মঙ্গলবার (১৭ জুন) বাজারে এমন অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এটি অনেকের জন্য আংশিক স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, গত শুক্রবার কয়েকবার স্থানীয় দাম বাড়ে। ওই দিন ২২ ক্যারেট সোনার দাম ৩৯০ দিরহামের কাছাকাছি পৌঁছায়। ২৪ ক্যারেটের দাম এখনও ৪০০ দিরহামের উপরে। প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ৪০৮.৫ দিরহামে।

দুবাইয়ে একজন গহনা বিক্রেতা বলেন, নিয়মিত সোনার ক্রেতাদের জন্য দাম ৩৭০ দিরহাম বা তার নিচে হলে আবারও অনুকূল মনে হবে। এর চেয়ে বেশি হলে তা একটি উচ্চ প্রিমিয়াম দাম হিসেবে বিবেচিত হবে। তবে আমরা দেখেছি, গত শুক্রবারের রেকর্ড দামেও সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা-ক্রেতারা সোনা কিনছেন। কিছু ক্রেতাকে মোটেও দামের বিষয়ে চিন্তিত মনে হয়নি। তাদের শুধু সোনা কেনাটাই উদ্দেশ ছিল।

বাজার বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে যে- ক্রেতারা সোনার দামের পরবর্তী বড় ঊর্ধ্বমুখীতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিছু ব্যবসায়ী বলছেন, বছরের শেষ নাগাদ ২২ ক্যারেটের দাম ৪০০-৪১০ দিরহামে পৌঁছাতে পারে। তাই হয়তো তারা সোনা মজুত করার পরিকল্পনা করছেন।

বাজার পরিস্থিতি আরও একটি ইঙ্গিত দেয়, সোনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের মতো বাজারে ভোক্তাদের কাছে এর আকর্ষণ সব সময় ব্যাপক। দাম যাই হোক না কেন তা সেখানকার ক্রেতাদের কাছে মুখ্য নয়।

সোমবার দুপুর থেকে বিশ্ব বাজারে সোনার দাম কমতে দেখা গেছে। বর্তমানে এটি প্রতি আউন্সে ৩,৪০০ ডলারের নিচে বিক্রি হচ্ছে। ইসরায়েল-ইরান হামলার ফলে বড় ধরনের প্রভাব পড়বে বলে যে উদ্বেগ ছিল তা অন্তত এই মুহূর্তে কমে গেছে।

এদিকে বাংলাদেশের বাজারে ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৫ জুন) থেকেই নতুন এ দাম কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১০

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১১

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৩

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৮

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৯

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

২০
X