কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সরাসরি হুমকি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি সতর্ক করে বলেন, খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান নীতিতে অটল থাকেন, তাহলে তার পরিণতিও হতে পারে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো।

স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কাতজ বলেন, `আমি ইরানি শাসককে সতর্ক করে দিচ্ছি- যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।'

এই হুঁশিয়ারির মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। তেহরান এবং তেলআবিবের মধ্যে পাল্টাপাল্টি হুমকি‑ধমকি এবং হামলার প্রেক্ষাপটে এমন বক্তব্যকে বিশেষজ্ঞরা একটি সরাসরি যুদ্ধ বার্তার শামিল হিসেবে দেখছেন।

এদিকে কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন থেকে ফিরে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চান না। বরং তিনি চান একটি স্থায়ী এবং বাস্তব চুক্তি, যার মাধ্যমে ইরান পরমাণু অস্ত্রের পথ চিরতরে ত্যাগ করবে।

ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই, এই সমস্যার একটি পূর্ণাঙ্গ সমাপ্তি হোক। অর্থাৎ ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র ত্যাগ করতে হবে। তিনি এ মন্তব্য করেন এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায়, ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রার পথে।

পর্যবেক্ষকরা বলছেন, নেতানিয়াহুর সরকারের কড়া অবস্থান এবং ট্রাম্পের স্থায়ী চুক্তির আকাঙ্ক্ষা- দুটি ভিন্ন কৌশল হলেও উভয়ের লক্ষ্য ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা। তবে হুমকি আর কূটনীতির এই মিশ্র বার্তা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও জটিল করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X