কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৫:০৫ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরান

ইরানের রাজধানী তেহরান। ছবি : সংগৃহীত
ইরানের রাজধানী তেহরান। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমে অবস্থিত শহর কারাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমানবাহিনী ইরানের ১২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আবদোলরাহিম মুসাভি ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ হামলার ঘোষণা দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, মুসাভি বলেছেন, এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতা। শাস্তিমূলক অপারেশন শিগগিরই কার্যকর করা হবে।

এরই মধ্যে ইসরায়েলের এক গোয়েন্দা স্থাপনায় রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেছেন, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যা শনাক্ত করা বা বাধা দেওয়া যায়নি।

তিনি হুঁশিয়ারি করে বলেছেন, এই অপারেশন ইসরায়েলিদের জন্য ‘আকস্মিক’ একটি ঘটনা। তারা এমন ঘটনা আরও দেখতে পাবে।

তালায়ি-নিক আরও বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত না। কিন্তু ইরানের সামরিক বাহিনী অনেক উন্নত। যার কিছুই এখনো মোতায়েন করা হয়নি।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেয়ার’

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১০

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১১

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১২

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

১৩

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

১৪

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১৫

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১৬

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১৭

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৮

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৯

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

২০
X