কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৬:৩৯ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল

পরমাণু স্থাপনার পাশে ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
পরমাণু স্থাপনার পাশে ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের পরমাণু স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি এ হামলায় ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি।

বুধবার (১৮ জুন) সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এইওআই প্রধান বলেন, দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে। তিনি সংস্থার কর্মীদের উচ্চ মনোবলের প্রশংসা করে বলেন, আমাদের কর্মীরা তাদের দায়িত্বে অবিচল রয়েছেন এবং নিজ নিজ দুর্গে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন।

এসলামি বলেন, ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তি গভীরভাবে প্রোথিত। তারা কখনো শক্তির কাছে নতি স্বীকার করেনি বা আত্মসমর্পণ করেনি। তিনি শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয়।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। দেশটির চালানো এ হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X