কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে পুতিন-জিনপিং ফোনালাপ, কী কথা হলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলমান ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ফোনালাপে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখছে বিশ্ব কূটনীতি।

সিএনএনের বরাতে জানা গেছে, শি জিনপিং এই সংঘাত প্রশমনে বিশ্বের বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি পরোক্ষ বার্তা ছিল।

ফোনালাপে পুতিন ও শি দুজনেই ইসরায়েলের ইরানবিরোধী সামরিক পদক্ষেপের নিন্দা জানান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি ইরান ও ইসরায়েলের উভয়পক্ষকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে যেতে আহ্বান জানান।

বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাতে জড়িত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েল—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক; যাতে পরিস্থিতি আরও না বাড়ে এবং সংঘাত অন্য কোথাও ছড়িয়ে না পড়ে।

পুতিন ও শি ফোনালাপের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে ইরান-ইসরায়েল সংঘাতের কিংবা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে সৃষ্ট উত্তেজনার কোনো সামরিক সমাধান নেই। কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথেই এই সংকটের সমাধান সম্ভব।

ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, প্রয়োজন হলে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করার প্রস্তুতির কথা জানিয়েছেন। চীনের নেতা শি চিনপিং এই উদ্যোগকে সমর্থন করেছেন, কারণ এটি এই উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করতে সহায়ক হতে পারে।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, শি চিনপিং কোনো নাম উল্লেখ না করেই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যারা সংঘাতরত পক্ষগুলোর ওপর প্রভাব বিস্তার করতে পারে—তাদের উচিত উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখা, সংঘাত উসকে দেওয়া নয়।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার প্রেক্ষাপটেই দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১০

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১১

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১২

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৫

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৮

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৯

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

২০
X