কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:৫৯ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের আরেক সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের শিরাজ শহরের একটি সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল, এমনটাই দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা। ফারস প্রদেশে অবস্থিত এই সামরিক স্থাপনায় শনিবার (২১ জুন) ভোরে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।

ইরনার খবরে বলা হয়, হামলার পরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঠিক কখন এবং কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

হামলার পরপরই স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। তবে ইরানি কর্তৃপক্ষ হামলার প্রকৃত লক্ষ্য বা কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি।

এদিকে, শনিবার সকালেই ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বিপজ্জনক পদার্থ বা মজুত ক্ষতিগ্রস্ত হয়নি। সাম্প্রতিক সংঘাতে ওই স্থাপনাটি একাধিকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X