কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে অবস্থান জানাল কাতার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন তারা।

বৈঠকে আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, বিশেষ করে ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন নিয়ে বিশদ আলোচনা হয়।

কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি কাতারের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং বলেন, এ ধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দেবে।

তিনি আরও বলেন, চলমান সংকট নিরসনে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর সম্মিলিত কূটনৈতিক উদ্যোগ এখন সময়ের দাবি। তিনি সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানান।

কাতারের পক্ষ থেকে জানানো হয়, দেশটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারের অবস্থান ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X