কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু থাকবে না, ইরান টিকে থাকবে : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থাকবেন না, একদিন তিনি বিদায় নেবেন। কিন্তু ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ, একটি দীর্ঘস্থায়ী রাষ্ট্র—যা ভবিষ্যতেও থাকবে।

শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেদভেদেভ এই বক্তব্য দেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার মন্তব্যকে গুরুত্ব দিয়েই দেখা হয়।

মেদভেদেভ বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিন বিদায় নেবেন; কিন্তু ইরান থাকবে, তার ভূখণ্ড থাকবে, তার জনগণ থাকবে, তার সংস্কৃতি থাকবে। ইরান ইতিহাসে ছিল, আছে এবং থাকবে।’

তিনি আরও বলেন, ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তেল আবিব কীভাবে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র গোপনে উৎপাদন করে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) সেসব কার্যক্রমে তেমন হস্তক্ষেপ করছে না—এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়।

তিনি তীব্রভাবে প্রশ্ন তোলেন, কেন ইসরায়েলের জন্য পারমাণবিক কর্মসূচি গ্রহণযোগ্য আর ইরানের জন্য নয়? একই মানদণ্ডে বিচার হওয়া উচিত। ন্যায্যতা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই সবকিছু পরিচালিত হওয়া দরকার।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল সম্প্রতি একাধিকবার ইরানি স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও প্রতিক্রিয়া দেখিয়েছে সামরিকভাবে। এ পরিস্থিতিতে রাশিয়ার এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মেদভেদেভের মন্তব্যে আরও একবার স্পষ্ট হলো যে, রাশিয়া কৌশলগতভাবে ইরানের পাশে রয়েছে এবং ইসরায়েলের একচেটিয়া আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করার অবস্থানে রয়েছে।

কালবেলা/এমএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X