রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:৩৪ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে আবারো হামলা চালাবে যুক্তরাষ্ট্র?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করতে চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি বলেছেন, ইতোমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদাগারেও হামলা করা হবে।

সোমবার (২৩ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান গুড মর্নিং আমেরিকা-তে তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আমরা সমূলে ধ্বংস করতে বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে সেখানেও মার্কিন বাহিনী পৌঁছাবে।

ক্যারোলিন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এই অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই তা দিয়েছেন। যদি আত্মবিশ্বাস না থাকত, তাহলে তিনি এমন সিদ্ধান্ত নিতেন না।

এর আগে, ১৩ জুন ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালালে উত্তেজনা চরমে ওঠে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও শনিবার রাতে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে তারা ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, ‘এটি একেবারেই ক্ষমার অযোগ্য কাজ।’

বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউসের সর্বশেষ বার্তা ইঙ্গিত দিচ্ছে, ইরানে আরও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই সংঘাতের ইতি ঘটার সম্ভাবনা ক্ষীণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X