কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:২৯ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা, প্রতিক্রিয়া জানাল কাতার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্রের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কাতার সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

সোমবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে এই হামলার পরপরই কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘আইআরজিসি’র এই হামলা একটি স্বাধীন রাষ্ট্রের ওপর সরাসরি আক্রমণ, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কাতার রাষ্ট্র হিসেবে এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তিনি আরও জানান, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং ঘাঁটিতে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

এর আগে, ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং ব্রিটিশ বিবিসি অ্যারাবিক জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এটিকে ‘প্রতিশোধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

হামলার আগে থেকেই আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে হুমকির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছেন এক পশ্চিমা কূটনীতিক। হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে কাতার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় এবং দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘অত্যন্ত সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

প্রসঙ্গত, দোহার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। ১৯৯৬ সালে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক উপস্থিতি।

এই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X