কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৪৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:২৪ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতারকে যে বার্তা দিল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, এই হামলা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের বিরুদ্ধে নয়।

বিবৃতিতে বলা হয়, আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল। এটি সুনির্দিষ্টভাবে মার্কিন অবস্থানেই চালানো হয়েছে।

সুপ্রিম কাউন্সিল বলেছে, ‘এই পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের জন্য কোনও হুমকি সৃষ্টি করে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সাথে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে, কাতার এই হামলাকে তার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানায়।

এর আগে, ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং ব্রিটিশ বিবিসি অ্যারাবিক জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এটিকে ‘প্রতিশোধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

হামলার আগে থেকেই আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে হুমকির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছেন এক পশ্চিমা কূটনীতিক। হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে কাতার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় এবং দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘অত্যন্ত সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

উল্লেখ্য, দোহার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। ১৯৯৬ সালে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক উপস্থিতি।

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X