কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৩:৫৮ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কাতারে ইরানের হামলার সময় আকাশে থাকা বাংলাদেশি বিমান যা করল

বাংলাদেশ বিমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিমান। ছবি : সংগৃহীত

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের দোহার মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হানার পরপরই বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। এ ঘটনায় বড় ধরনের ঝুঁকিতে পড়ে মাঝ আকাশে থাকা ঢাকা থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।

সোমবার (২৩ জুন) রাতে আকাশসীমা বন্ধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ফ্লাইটটি ওমানের মাসকাটে এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৩ ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে জরুরি অবতরণ করে।

বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইটটি দোহাগামী থাকলেও আকাশে থাকা অবস্থায় কাতারে অবতরণ করা সম্ভব নয়—এ তথ্য পাওয়ার পর মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। মাসকাটে জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ইউএস-বাংলার ফ্লাইটটি ভারতের জামনগরের কাছাকাছি থাকাকালে পাইলট কাতারে সংকটের কথা জানতে পারেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে আহমেদাবাদে অবতরণ করেন।

এ বিষয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যরাতে এক বিবৃতিতে জানায়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এতে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন হয়ে যাওয়া সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে, যারা ওই রুটে ভ্রমণের পরিকল্পনা করেছেন, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে নতুন সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে আগমন ও বহির্গমন—উভয় দিকের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, পরিস্থিতির উন্নয়নসাপেক্ষে নতুন আপডেট যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X