কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি ইসরায়েলিদের

ইসরায়েলিদের বিক্ষোভ। পুরোনো ছবি
ইসরায়েলিদের বিক্ষোভ। পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবি উঠেছে। ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর এ নিয়ে চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ করে এবং তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলছেন ইসরায়েলি বন্দিদের পরিবার। গাজায় আটক এসব বন্দির পরিবারগুলো যুদ্ধবিরতি চুক্তিতে গাজার বিষয়টিও অন্তর্ভুক্ত করতে হবে বলে আহ্বান জানান সরকারের প্রতি।

মঙ্গলবার 'বন্দি ও নিখোঁজ পরিবারের ফোরাম' এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে গাজাও অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন দ্রুত আলোচনায় বসে, যাতে সব বন্দির মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হয়। যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা যায়, তবে গাজায়ও যুদ্ধ বন্ধ করা সম্ভব।

তারা আরও বলে, ইরানে একটি সফল অভিযান এবং ইরানি জোটের ওপর বড় রকমের আঘাত হানার পর আবার গাজার জটিল পরিস্থিতিতে ফিরে যাওয়াটা অকল্পনীয়। এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং এটি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধেও যায়।

এ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ইরানে অভিযান চালিয়ে যদি বন্দিদের মুক্তির কাজে তা ব্যবহার করা না হয়, তাহলে তা হবে এক বড় কূটনৈতিক ব্যর্থতা। এখন একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এবং ইসরায়েল সরকারের উচিত এই সুযোগকে পুরোপুরি কাজে লাগানো।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X