কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে জাতিসংঘে গেল কাতার

ইরানের বিরুদ্ধে জাতিসংঘে গেল কাতার

যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের কাছে বিচার দিয়েছে কাতার। আন্তর্জাতিক সংস্থাটির মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে দেশটি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই চিঠিতে সোমবার (২৩ জুন) রাতের হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এতে বলা হয়েছে, এই হামলা কাতারের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন’।

চিঠিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

বিবৃতিতে কাতার জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।

এরই মধ্যে দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার সরকার।

গতকাল (সোমবার) রাতে কাতার ও ইরাকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশে আলোর ঝলকের দেখা মেলে। হামলার পর থেকে বাহরাইন, কুয়েত, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে সতর্ক অবস্থানে রয়েছেন মার্কিন সেনারা।

কাতারে আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরান থেকে ছোড়া স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছিলেন, তারা ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আনসারি দাবি করেন, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এ ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে। এ হামলা সফলভাবে মোকাবিলা করেছে।

তবে ক্ষয়ক্ষতি কমাতে হামলার আগে কাতারকে জানানো হয়েছিল দাবি করে তেহরান।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলা হয়, এ হামলা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার বা তার সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না। ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের হামলাকে ‘প্রতীকী’ বলে আখ্যা দিয়েছেন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং। বিবিসিকে তিনি বলেছেন, ‘এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় সংঘাতে জড়াতে চায় না।’

তথ্যসূত্র: বিবিসি

কালবেলা/এমএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X