কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মক্কা-মদিনায় কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়?

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ছবি : সংগৃহীত
আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলায় পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মক্কা-মদিনায় কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় সামনে এসেছে।

সৌদি বার্তা সংস্থা এসপিএর বরাতে ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে মক্কা-মদিনায় কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এবং থাড ব্যবহার করে। মক্কা-মদিনাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অবকাঠামোতে এটি মোতায়েন রয়েছে।

২০১৫ সালে ইয়েমেনের বিদ্রোহীরা দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এপর থেকে সৌদি আরব রেয়থিয়নের তৈরি আমেরিকান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেন। এটিকেই তাদের আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। কেবল হজের মৌসুম নয়, সারা বছর ধরে এটিকে সক্রিয় রাখা হয়। বছরজুড়ে মক্কা, মদিনা, রিয়াদ এবং অন্যান্য কৌশলগত স্থানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশপথের হুমকি থেকে রক্ষায় কাজ করে আসছে এ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসলামিক ইনফরমেশন জানিয়েছে, প্যাট্রিয়ট ব্যবস্থায় উন্নত রাডার এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম। সৌদি আরব পিএসি-২ জিইএম-টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এ ধরনের ক্ষেপণাস্ত্র বিমান হামলা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর। এছাড়া পিএসি-৩ আকাশ প্রতিরক্ষা ৪০ কিলোমিটার উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত নির্ভুলভাবে আটকাতে সক্ষম।

সৌদিতে এ আকাশ প্রতিরক্ষার বাস্তবিক কার্যকারিতা প্রমাণিত হয়েচে। ২০১৬ সালে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মক্কার কাছে আটকানো হয়েছে।

প্যাট্রিয়টের পাশাপাশি সৌদি আরব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা বাড়াতে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) মোতায়েন করছে। এটি স্বল্প, মাঝারি এবং মধ্য-দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্যাট্রিয়টের তুলনায় উচ্চতর উচ্চতায় এবং দীর্ঘ দূরত্বে আটকাতে পারে। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত মক্কা ও মদিনায় থাড এখনো কার্যকর হয়নি।

মার্কিন আকাশ প্রতিরক্ষা প্যাট্রিয়টের রাডার একসঙ্গে প্রায় ১০০ কিলোমিটারের মধ্যে ১০০টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। ফলে এর মাধ্যম একাধিক হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব। এছাড়া এর গতিশীলতা পরিবর্তিত হুমকি পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে পুনঃস্থাপনের সুবিধা দেয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X