কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৫ জুন) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। এ নিয়ে গত ১২ দিনে দেশটিতে ছয়জন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

মিজান সংবাদ সংস্থা জানিয়েছে, এই ব্যক্তিদের বিরুদ্ধে মোসাদ গুপ্তচর সংস্থার সাথে কাজ করার এবং একটি হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম পাচারের অভিযোগ আনা হয়েছে। তদন্তে ইসরায়েলের সাথে সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরই জাতীয় স্বার্থে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এদিকে নতুন করে ২৩ জনকে একই অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তাদেরও খুব্র দ্রুত শাস্তি কার্যকর করা হতে পারে। তবে সংবাদ সংস্থাটি আর বিস্তারিত কিছু জানায়নি।

সূত্র বলছে, ইরান মোসাদের সাথে সম্পর্ক থাকার এবং দেশে ইসরায়েলের কার্যক্রমে সহায়তা করার অভিযোগে যেসব ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিচ্ছে তাদের পরিচয় খোলাসা করছে না।

প্রসঙ্গত, ইরানে ব্যাপক ধরপাকড় চলছে। ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করছে দেশটির সামরিক বাহিনী। বুধবার (২৪ জুন) সকালে স্কাই নিউজের তথ্য মতে, এখন পর্যন্ত ৭০০ ইসরায়েলি ভাড়াটে সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির সামরিক সূত্র আরও জানিয়েছে, গত ১২ দিনে ১০ হাজার ড্রোন জব্দ করা হয়েছে। এসব ড্রোন বিস্ফোরক বহনে সক্ষম। ইরানে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী সরকারের গুপ্তচর নেটওয়ার্ক দেশে অত্যন্ত সক্রিয় ছিল। তারা দেশের অভ্যন্তরে থেকে গুপ্ত হত্যায় অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১০

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১১

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১২

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৩

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৪

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৫

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৬

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৭

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৮

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৯

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

২০
X