শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করলেও নিখোঁজ হয়েছেন দুজন।

শনিবার (২৩ আগস্ট) উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে মহেশপুরগামী নৌকাটি ঝড়ো বাতাসে উল্টে যায়।

নিখোঁজ দুজন হলেন- সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে শামসুদ্দিন (৫৫)। অপরজন একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৭)।

স্থানীয়রা জানান, নৌকাটিতে মোট সাত যাত্রী ছিলেন। ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। আশপাশে থাকা অন্যান্য নৌকার লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। এতে রাধানগর গ্রামের রিপন মড়ল (৪৫), শফিকুল ইসলাম (৫০), কান্দাপাড়ার বাবুল মিয়া (৪৫) ও তার মেয়ে ইসরাত (১০) এবং একই গ্রামের হামিম (১০) এ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X