বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

আদালত প্রাঙ্গণে জাবির সাবেক সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনি। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে জাবির সাবেক সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনি। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনে ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ওরফে রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সহকারী প্রক্টর ও পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাবার সময় তিনি বলেন, ‘দেশে এখন কাউকে ধরতে যৌক্তিক কোনো কারণ লাগে না। তবে সত্যের জয় হবে।’

শনিবার (২৩ আগস্ট) ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে আসামিকে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই মেহেদী হাসান তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষে তন্ময় ভৌমিক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হত্যার ঘটনার সাথে জড়িত ছিলেন না। রাজনীতি ছেড়ে দিয়েছেন। ঘটনার সাথে জড়িত নন। তাকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করেছে। রিমান্ডের যৌক্তিকতা নেই। রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থণা করছি।’ উভয়পক্ষের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাভার থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। শুনানি শেষে আসামিকে হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় সাবেক সহকারী প্রক্টর জনি গণমাধ্যমে বলেন, ‘এ দেশে এখন কাউকে ধরতে যৌক্তিক কোনো কারণ লাগে না। তবে সত্যের জয় হবে।’ হাতে হাতকড়া দিয়ে বেঁধে জাবির সহকারী এ অধ্যাপককে হাজতখানায় নিয়ে যায় পুলিশ।

এর আগে গত শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণী থেকে, জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট সাভার থানার মুক্তির মোড় এলাকায় আন্দোলন অংশ নেন আরিফুর রহমান ওরফে রাসেল। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সাইদুর রহমান সাভার থানায় গত বছরের ১৬ সেপ্টেম্বর হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X