কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিবর্তন হয়নি যেসব ফোনের ডায়াল প্যাড, কারণ কী?

পরিবর্তন হয়নি যেসব ফোনের ডায়াল প্যাড, কারণ কী?
ছবি : সংগৃহীত

হঠাৎ করেই স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে যাচ্ছে, সম্প্রতি এমন অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। কেউ কেউ বলছেন, ফোন হাতে নিয়েই বিভ্রান্ত হচ্ছেন তারা। আবার জরুরি সময়ে গুরুত্বপূর্ণ কল করতেও পড়ছেন সমস্যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যার একাধিক কারণ থাকতে পারে। আবার কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফটওয়্যার আপডেট করলে সিস্টেম চেঞ্জ হতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞ মাজহারুল হক দিপলু বলেন, কখনো অ্যাপের সাময়িক ত্রুটি থেকে, কখনো সিস্টেম বা অ্যাপ আপডেটের কারণে, আবার অনেক সময় থার্ড-পার্টি ডায়ালার অ্যাপ ইনস্টল করলে কিংবা ফোনের সেটিংসে অজান্তে পরিবর্তন হলে ডায়াল প্যাড বদলে যেতে পারে।

এবার ফোন অ্যাপে নিয়মিত আপডেটের অংশ হিসেবে চলতি মাসে গুগল ডায়ালার ভার্সন ১৮৬ থেকে ১৮৮-এর মধ্যে নতুন ডিজাইন বিশ্বব্যাপী ধাপে ধাপে চালু করেছে। এই কারণেই কিছু স্মার্টফোনে ডায়াল প্যাড ও ইনকামিং কল স্ক্রিনে পরিবর্তন দেখা যাচ্ছে।

তবে, সব মোবাইল ফোনে এ পরিবর্তন দেখা যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, কেবল সেই স্মার্টফোনগুলোতেই এ পরিবর্তন কার্যকর হয়েছে যেগুলোতে ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করা হয়।

যেসব ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়েছে

কল ডায়ালের জন্য ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করা স্মার্টফোনগুলোতে ডায়াল প্যাডে পরিবর্তন এসেছে। এর মধ্যে রয়েছে রিয়েলমি, অপো, ওয়ানপ্লাস, মোটোরোলা ও রেডমি ব্র্যান্ডের মোবাইল ফোন।

যেসব ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়নি

তবে ভিভো, স্যামসাং ও আইফোন ছাড়াও বেশ কয়েকটি কোম্পানির ফোনে ডায়াল প্যাডে কোনো পরিবর্তন দেখা যায়নি। কারণ এসব প্রতিষ্ঠান নিজস্ব ডায়ালার ব্যবহার করে। ফলে ‘গুগল ডায়ালার’ ব্যবহার না করায় তাদের ডায়াল প্যাড অপরিবর্তিত রয়েছে।

পরিবর্তন যদি পছন্দ না হয়

‘গুগল ডায়ালার’-এর কারণে ডায়াল প্যাডে আসা পরিবর্তন কারও ভালো লাগলে সেটি ব্যবহার চালিয়ে যেতে পারেন। তবে যাদের কাছে নতুন রূপটি অসুবিধাজনক বা অপছন্দনীয় মনে হচ্ছে, তারাও আগের মতো ডায়াল প্যাড ফিরিয়ে নিতে পারবেন।

এজন্য গুগল প্লে স্টোরে গিয়ে Google Dialer বা Phone by Google সার্চ করে সর্বশেষ আপডেটটি আনইনস্টল করতে হবে। তাহলেই আগের ডায়াল প্যাড ফিরে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১০

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১১

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৩

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৪

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৫

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৬

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৭

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৮

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৯

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০
X