স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

গাজী আশরাফ হোসেন। পুরোনো ছবি
গাজী আশরাফ হোসেন। পুরোনো ছবি

বাংলাদেশ দলের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে নানা প্রশ্ন। বাদ পড়েছেন কেউ, কেউ আবার পাননি প্রত্যাশিত সুযোগ। তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ জানান, কারও জন্যই দরজা বন্ধ হয়নি। বরং প্রত্যেককেই তাদের পারফরম্যান্স দিয়ে ফেরার পথ তৈরি করতে হবে।

নির্বাচক কমিটি স্পষ্ট করেছে—শান্ত ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা এখনও দলের পরিকল্পনায় আছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের বিকল্প নেই। এ প্রসঙ্গে গাজী আশরাফ বলেন, ‘কারো জন্যই আমাদের দরজা বন্ধ নয়। তবে পারফরম্যান্স দিয়েই জায়গা পুনরুদ্ধার করতে হবে। নাহিদ-শান্তদের জন্য বিপিএল ও এনসিএল টি-টোয়েন্টিই বড় মঞ্চ।’

শান্তের সঙ্গে তো নির্বাচকরা সরাসরিই কথা বলেছেন। জানানো হয়েছে, দলে ফেরার জন্য তাকে কী করতে হবে।

এদিকে নাইম শেখ প্রতিশ্রুতিশীল ওপেনার হিসেবে দারুণ আশার সঞ্চার করেছিলেন নাইম শেখ। তবে সাম্প্রতিক সময়ে সেই সম্ভাবনার ছিটেফোঁটাও মাঠে তুলে ধরতে পারছেন না তিনি। গাজী আশরাফের ভাষায়, ‘নাইম কঠোর পরিশ্রম করেছেন। আমরা ভেবেছিলাম সে জায়গা দখল করবে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চের চ্যালেঞ্জ সামলাতে পারেনি। এখন তাকে আরও উন্নতি করতে হবে, আমরা সহযোগিতা করব।’

অর্থাৎ বোর্ড আস্থা হারায়নি, তবে নাইমকেই প্রমাণ করতে হবে যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত।

এদিকে দীর্ঘ ১০ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে সৌম্য সরকারের। ওপেনার হিসেবে অভিষেকের পর সুযোগ পেয়েছেন বারবার। কিন্তু ধারাবাহিকতা না থাকায় এবার ২৫ জনের প্রাথমিক তালিকায় থেকেও ১৬ জনের ভেতরে জায়গা পাননি। নির্বাচকদের যুক্তি, ‘সৌম্য এখন তৃতীয় ওপেনার। ৮৯ ম্যাচ খেলার পর সে জানে ফিরতে হলে কী করতে হবে। তার সামর্থ্য আছে, সেটাকে আরও ক্ষুরধার করতে হবে।’

অর্থাৎ দলে ফেরার রাস্তা খোলা, তবে তা পারফরম্যান্স দিয়েই নিশ্চিত করতে হবে।

শান্ত-নাহিদদের জন্য আত্মউপলব্ধি, নাইমের জন্য পরিশ্রম আর সৌম্যের জন্য ধারাবাহিকতা—এই তিন বিষয়কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন নির্বাচকরা। আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে হলে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগই হবে তাদের প্রকৃত প্রস্তুতির জায়গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১০

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১১

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৩

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৪

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৬

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৭

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১৮

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

২০
X