কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইরানের কমান্ডার কানি গুপ্তচর কি না, জানাল মোসাদ

ইসমাইল কানি। ছবি : সংগৃহীত
ইসমাইল কানি। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি নিহত সহকর্মীদের জানাজায় অংশ নিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন। এরপর সোশ্যালে গুঞ্জন ওঠে, তিনি ইসরায়েলের গুপ্তচর। এর আগেও কমান্ডার কানির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। তখন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই অভিযোগ কমান্ডার কানিকে গুপ্ত কোনো জায়গায় লুকিয়ে রেখে চেষ্টা করা হয় কথা বের করার।

আবার গত বছরের অক্টোবরের লেবাননে ইসরায়েলি হামলায় কমান্ডার কানি নিহত হন বলে খবর বেরোয়। সেবারও সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে হাজির হন তিনি।

গত ১৩ জুন ইরানে ইসরায়েলি হামলার পর যে কজন সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন, তাদের তালিকায় কমান্ডার কানির নামও শোনা গিয়েছিল। তবে শনিবার সহকর্মীদের জানাজায় হাজির হন কমান্ডার কানি।

এরপরই নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে কমান্ডার কানি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর।

তবে সোমবার (৩০ জুন) মোসাদ তাদের ফার্সি ভাষায় অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এক পোস্ট করে। সেখানে তারা জানায়, কানি তাদের গুপ্তচর নয়। প্রতিবারই ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়ায় কানিকে নিয়ে এমন জল্পনা বার বার উসকে দিয়েছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম।

এদিকে পাল্টাপাল্টি সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোশ্যাল মিডিয়া পোস্টে মোসাদ এ ঘোষণা দেয়।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সংস্থাটি বলেছে, সাম্প্রতিক সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদান করবে তারা। তাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে ইরানিদের উৎসাহিত করা হয়েছে।

পোস্টটিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এখন ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়ে উঠছে। এ মুহূর্তে শাসকগোষ্ঠী তার নাগরিকদের যত্ন নেওয়ার দিকে নয়; বরং ‘উচ্চ শিক্ষার’ দিকে মনোনিবেশ করছে।

বিবৃতি অনুসারে, মোসাদ সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করবে।

এ ধরনের পরিষেবা কীভাবে প্রদান করা হবে, তা স্পষ্ট নয়। তবে ইরানিদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মোসাদ।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X