কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৩:২৪ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

নেতানিয়াহু ও স্মোট্রিচ। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু ও স্মোট্রিচ। ছবি : সংগৃহীত

গাজায় সাহায্য প্রবেশের সিদ্ধান্তকে গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। তিনি এ জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন। খবর রয়টার্সের।

ইসরায়েলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ রোববার মন্ত্রিসভার একটি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, গাজায় কিছু সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া গুরুতর ভুল, যা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপকার করবে।

স্মোট্রিচ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সরকারের নির্দেশনা অনুসরণে সামরিক বাহিনীর কমান্ড নিশ্চিত করতে পারেননি।

স্মোট্রিচ বলেছেন, তিনি নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। তবে জোট থেকে সরাসরি পদত্যাগের হুমকি দেওয়া থেকে বিরত ছিলেন স্মোট্রিচ।

স্মোট্রিচের মন্তব্য এসেছে যখন নেতানিয়াহু ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সোমবার সাক্ষাৎ করতে চলেছেন।

স্মোট্রিচ এক্স-এ বলেন, মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী একটি গুরুতর ভুল করেছেন। এমন একটি পথ দিয়ে সাহায্য প্রবেশের অনুমোদন দিয়েছেন, যা হামাসেরও উপকার করবে।

যুক্তি দিয়ে তিনি বলেন, এই সাহায্য শেষ পর্যন্ত ইসলামপন্থি গোষ্ঠীটির হাতে পৌঁছাবে এবং যুদ্ধকালীন সময়ে শত্রুর জন্য লজিস্টিক সহায়তা হিসেবে কাজ করবে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সরকার উত্তর গাজায় অতিরিক্ত সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ভোটাভুটির আয়োজন করেছে। কট্টরপন্থিদের অভিযোগ, গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দিতে নেতানিয়াহুর সায় রয়েছে। তবে এখনো ইসরায়েল সরকার গাজায় তাদের সাহায্য নীতিতে কোনো পরিবর্তন ঘোষণা করেনি।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X