বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে বিমানঘাঁটি বানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিমানঘাঁটি। ছবি : সংগৃহীত
বিমানঘাঁটি। ছবি : সংগৃহীত

সংঘাতের ১২ দিনে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের। গুঁড়িয়ে দেওয়া হয় সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। এবার শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। সরকারি নথি থেকে এসব তথ্য জানা গেছে।

ইসরায়েলি পত্রিকা হারেৎজ জানিয়েছে, বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে, তাতে খরচ হচ্ছে ২৫ কোটি ডলারের বেশি। তবে ভবিষ্যতে তা ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। এই কার্যক্রম আরও আগেই শুরুর কথা ছিল। কিন্তু ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে যায়।

পুরো কর্মযজ্ঞের দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদাম এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার রিফুয়েলিংয়ের ফ্যাসিলিটিসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে।

এয়ার ফিল্ডসহ বিল্ডিং মেইনটেন্যান্স রিপেয়ারের জন্যও ঠিকাদার খুঁজছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে ইসরায়েলকে যে বোয়িং কেসি-ফোর্টি সিক্স ট্যাংকার দেবে যুক্তরাষ্ট্র, তার জন্য হ্যাঙ্গার, মেইনটেন্যান্স ও স্টোরেজ ‍রুম তৈরির খরচ ধরা হয়েছে ১০ কোটি ডলারেরও বেশি। সিএইচ-ফিফটিথ্রিকে হেলিকপ্টার রাখার আরেক প্রজেক্টের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ডলার।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X