বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইসরায়েলের হামলা, এরদোয়ানের কঠোর বার্তা

রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির তথ্যও পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় দুই দেশের পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

এরদোয়ান দাবি করেছেন, সিরিয়ায় ইসরায়েলের হামলা ‘অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি’। বৃহস্পতিবার (১৭ জুলাই) রয়টার্সের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমটি জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সিরিয়ার নেতা আহমেদ আল-শারা আজ ফোনে দামেস্কে ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে। তেলআবিব বলেছে, সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের সরকারি বাহিনীর গণহত্যা থেকে রক্ষা করার জন্য এ হস্তক্ষেপ করা হয়েছে। কিন্তু এরদোয়ান দাবিটি অগ্রাহ্য করে দামেস্কের প্রতি সমর্থন জানান।

প্রেসিডেন্টের দপ্তর জানায়, এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ইসরায়েলের হামলা “অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি” এবং আঙ্কারা সিরিয়ার দ্রুজদের সাথে যুদ্ধবিরতিতে স্বাক্ষরিত একটি চুক্তিকে স্বাগত জানায় বলে এরদোয়ান মন্তব্য করেন।

ফোনের অপর প্রান্তে শারা এরদোয়ানের মন্তব্যে সাহস ফিরে পান। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের সমর্থনের জন্য শারা এরদোয়ানকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, সিরিয়ার সুয়েইদা প্রদেশে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে। সেখানে দ্রুজ সশস্ত্র গোষ্ঠী ও বেদুইন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ান সেনাবাহিনী ট্যাংক মোতায়েন করে। এর পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান ওই ট্যাংক ইউনিটগুলোতে হামলা চালায়। সিরিয়ার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ট্যাংক মোতায়েন ইসরায়েলের বিরুদ্ধে নয়। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ট্যাংকগুলো অস্ত্রশস্ত্রমুক্ত অঞ্চলে প্রবেশ করেছে, যেখানে ইসরায়েলের সামরিক উপস্থিতি রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সুয়েইদায় চলমান সংঘর্ষে অন্তত ২৫০ জন নিহত হয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X