কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজার যোদ্ধাদের সিদ্ধান্তে হতাশ হয়ে মিশরের হুমকি

মিশর। ছবি : সংগৃহীত
মিশর। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা চালাচ্ছে মিশরসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। তারা মূলত মধ্যস্থতার ভূমিকায় নেমেছে। কিন্তু হামাস তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা করছে না বলে অভিযোগ রয়েছে। এবারের প্রচেষ্টায় যা আরও স্পষ্ট হয়েছে।

১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ নেন। তার আহ্বানে আন্তর্জাতিক সম্প্রদায় একটি সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে কাজ করছে।

কিন্তু গাজায় যুদ্ধবিরতি চুক্তি গ্রহণে হামাস অস্বীকৃতি জানিয়ে আসছে। আবার ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিরোধও গড়ে তুলতে পারছে না। তবুও হামাস গোঁড়ামি করায় মিশর বিরক্ত। দেশটি চুক্তি মেনে নিতে হামাসকে চাপের পাশাপাশি হুমকিও দিয়েছে।

একজন আরব কূটনীতিক টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, মিশর হামাসের ওপর বিরক্ত। কাতারে তাদের প্রতিনিধিদল গাজায় যুদ্ধবিরতি চুক্তি গ্রহণে অস্বীকৃতি জানানোর জন্য হামাসের প্রতিনিধিদলকে হুমকি দিয়েছে।

ওই কূটনীতিক বলেছেন, মিশর হামাসকে যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দিচ্ছে।

কূটনীতিক নিশ্চিত করেছেন, মিশরীয়রা হামাস প্রতিনিধিদলের প্রধান খলিল আল-হাইয়াকে নির্বাসনের হুমকি দিয়েছে এবং চুক্তি গ্রহণে অস্বীকৃতি জানানোর জন্য তাকে অপমান করেছে।

মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে জড়িত দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, হামাসের প্রতি মিশরের ক্ষোভের কারণ হলো, কায়রো মনে করে হামাস আলোচনা শুরুই করতে দিচ্ছে না।

সূত্র বলছে, মধ্যস্থতাকারীরা এখনো হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। এ সপ্তাহে ইসরায়েল কর্তৃক জমা দেওয়া নতুন শর্তে ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে একটি প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে।

হামাসের প্রতি হতাশা থাকা সত্ত্বেও সূত্রটি বলছে, সমস্যাটি সমাধানযোগ্য এবং কয়েকদিনের মধ্যেই একটি চুক্তি সম্ভব।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X