কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া-ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি

বেদুইন যোদ্ধা। ছবি : সংগৃহীত
বেদুইন যোদ্ধা। ছবি : সংগৃহীত

সিরিয়া ও ইসরায়েল অবশেষে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক শনিবার (১৯ জুলাই) সকালে এক্সে এ ঘোষণা দেন। তিনি জানান, এই চুক্তিকে যুক্তরাষ্ট্র সমর্থন করেছে এবং তুরস্ক, জর্ডানসহ সিরিয়ার প্রতিবেশী দেশগুলো এটি স্বাগত জানিয়েছে।

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে গত কয়েকদিন ধরে বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে ভয়াবহ জাতিগত সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে। ইসরায়েল দাবি করে, তারা সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের রক্ষায় বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি সরকারি ঘাঁটি।

বুধবার ইসরায়েল রাজধানী দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং সুয়েইদা অঞ্চলে সরকারি বাহিনীর ওপর বড় ধরনের বিমান হামলা চালায়। এতে অন্তত তিনজন নিহত এবং ৩৪ জন আহত হন।

ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ইসরায়েল পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সুয়েইদা জেলায় সীমিতভাবে প্রবেশের অনুমতি দিয়েছে।

এর আগে বুধবার সিরিয়ার সরকার ও দ্রুজ নেতাদের মধ্যে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব দেশগুলোর মধ্যস্থতায় একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু চুক্তির দিনই ইসরায়েল হামলা চালায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-সারা এক টেলিভিশন ভাষণে বলেন, দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তিনি জানান, সিরিয়া যুদ্ধ চায় না, তবে যদি বাধ্য হয়, তবে প্রতিরোধে প্রস্তুত।

শুক্রবার আবারও বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ার সরকার সুয়েইদা অঞ্চলে একটি বিশেষ বাহিনী মোতায়েন করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিরিয়া ও ইসরায়েলে বসবাসরত দ্রুজ সম্প্রদায়কে ভ্রাতৃপ্রতিম বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষায় ইসরায়েল দায়বদ্ধ।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্যারাক বলেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা অস্ত্র ত্যাগ করে এবং শান্তি ও ঐক্যের পথে একসঙ্গে আগায়।

তথ্যসূত্র : আল জাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X