বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৮:৩৮ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২১

ইরানের মানচিত্র। ছবি : সংগৃহীত
ইরানের মানচিত্র। ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বাস উল্টে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ফার্স প্রদেশের জরুরি সংস্থার প্রধান মাসুদ আবেদ বলেছেন, শনিবার প্রদেশের রাজধানী শিরাজের দক্ষিণে দুর্ঘটনায় তারা নিহত হন। এ ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাস্থল ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরে। পাহাড়ি অঞ্চলটির সড়ক বাস চালানোর জন্য বিপজ্জনক বিবেচিত হয়ে আসছে।

আবেদ বলেছেন, উদ্ধার অভিযান চলছে। অভিযান সম্পন্ন হওয়ার পর আমরা এ বিষয়ে কথা বলব। এ ছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এটি সম্পন্ন হওয়ার পর অতিরিক্ত তথ্য এবং চূড়ান্ত হতাহতের পরিসংখ্যান জনসাধারণের কাছে প্রকাশ করা হবে।

ইরানে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ১৭,০০০ হতাহতের ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি ইরান। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বল প্রয়োগ, পুরাতন যানবাহনের ব্যাপক ব্যবহার এবং জরুরি পরিসেবার অবনতিকে উচ্চ মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X