কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৪:১৪ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতের ক্রিপটো এক্সচেঞ্জ কয়েন হ্যাকড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স হ্যাক হয়েছে। এর মাধ্যমে ৩৬৮ কোটি রুপি বা প্রায় ৪৪ মিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে হ্যাকাররা। বাংলাদেশি মুদ্রায় যা ৫৩৩ কোটি টাকার বেশি। খবর এনডিটিভির।

শনিবার (১৯ জুলাই) ভোরে হ্যাকিংয়ের ঘটনাটি ঘটে। তবে তখন বিষয়টি গোপন রাখে প্রতিষ্ঠানটি। পরে এই সাইবার হামলার বিষয়টি নিয়ে গুঞ্জন উঠলে স্বীকার করে নেয় তারা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অভ্যন্তরীণ অপারেশনাল অ্যাকাউন্টকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে। এটি বড়সড় সাইবার হামলা ছিল। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

মুম্বাইভিত্তিক এই ক্রিপটো প্ল্যাটফর্মটি আরও বলেছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তহবিল সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে। গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অভ্যন্তরীণভাবে হ্যাকিংয়ের ঘটনা সামাল দেওয়া হচ্ছে।

কয়েন-ডিসিএক্স এক বিবৃতিতে জানায়, যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে সেটি শুধু পার্টনার এক্সচেঞ্জে লিকুইডিটি পরিচালনার কাজে ব্যবহৃত হতো এবং এই অ্যাকাউন্টে কোনো গ্রাহকের সম্পদ সংরক্ষিত ছিল না। ফলে কোনো গ্রাহক টাকা হারাবেন না।

এ বিষয়ে কয়েন-ডিসিএক্সের সহপ্রতিষ্ঠাতা সুমিত গুপ্ত বলেন, নির্দিষ্ট ওই অ্যাকাউন্টটি একটি জটিল সার্ভার লঙ্ঘনের কারণে আক্রান্ত হয়। প্রতিষ্ঠানটির কোষাগারে যথেষ্ট তহবিল রয়েছে, যা এই ক্ষতি সামলাতে সক্ষম এবং গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি হবে না। এটি কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয়। এটি বিশ্বব্যাপী ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলোর মুখোমুখি হওয়া ক্রমবর্ধমান হুমকির কথা মনে করিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X