কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:১৬ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আল আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

আল আকসা এলাকা। ছবি : সংগৃহীত
আল আকসা এলাকা। ছবি : সংগৃহীত

ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্র স্থান মসজিদুল আকসা, যার অর্থ—‘সবচেয়ে দূরের মসজিদ’। এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা এবং মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। জেরুজালেম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদ কেবল একটি ধর্মীয় নিদর্শন নয়, বরং মুসলিম উম্মাহর আত্মমর্যাদার প্রতীক।

এই পবিত্র স্থানের নিয়ন্ত্রণ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সম্প্রতি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন—আল আকসা মসজিদ ও পশ্চিম তীর এখন থেকে ইসরায়েলের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’।

রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাৎজ বলেন, ‘তিসা বা’আভ উপলক্ষে, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর এখন পশ্চিম দেয়াল এবং আল আকসা পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন।’

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যত প্রতিবাদই হোক, আমরা জেরুজালেম, পশ্চিম দেয়াল এবং আল আকসায় আমাদের নিয়ন্ত্রণ আরও জোরালো করব।

এর আগেই রোববার সকালে ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে প্রার্থনা করেন। অথচ, এই মসজিদ চত্বরে ইহুদি প্রার্থনা কঠোরভাবে নিষিদ্ধ। তার এ পদক্ষেপ ইসলামি দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিশেষ করে সৌদি আরব একে উসকানিমূলক ও পবিত্রতার অবমাননা হিসেবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, এটি ফিলিস্তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি।

উল্লেখ্য, ফিলিস্তিন ইতোমধ্যেই এক আহত ও রক্তাক্ত ভূখণ্ডে পরিণত হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর দমনপীড়নে নিরীহ ফিলিস্তিনি মুসলিমরা প্রতিনিয়ত জীবন হারাচ্ছেন। মসজিদুল আকসা এখন এই দমননীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরায়েলের এই সাম্প্রতিক অবস্থান শুধু ফিলিস্তিন নয়, বরং গোটা মুসলিম বিশ্বেই উত্তেজনা সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিকে বিশ্লেষকরা বলছেন, আল আকসা এখন শুধু ধর্মীয় বিতর্ক নয়, এটি মুসলিম জাতির আত্মপরিচয়ের অস্তিত্ব সংকটে পরিণত হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X