কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০২:৪৪ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জাহান্নামের দরজা শিগগির খুলবে : ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাহান্নামের দরজা শিগগির খুলে যাবে—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা শহর দখলের জন্য আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে জানিয়ে তিনি ওই মন্তব্য করেন।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সরকার গাজায় হামাসকে পরাজিত করার আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে। সেনাবাহিনী গাজা শহরে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, গাজায় হামাসের খুনি ও ধর্ষকদের জন্য শিগগির জাহান্নামের দরজা খুলে যাবে। যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলিতে সম্মত হয়, ততক্ষণ যুদ্ধ চলবে। প্রধানত সব জিম্মির মুক্তি এবং হামাসকে নিরস্ত্রীকরণই ইসরায়েলের লক্ষ্য।

কাটজ আরও বলেন, ‘যদি হামাস আত্মসমর্পণ না করে তাহলে গাজা শহর রাফাহ ও বেইত হানুনে পরিণত হবে।’ দুটি শহর ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে বসবাসের কোনো পরিস্থিতিই নেই। বর্তমানে এক পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছে ওই দুই শহর।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ‘গিডিওন চ্যারিওটস’ এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। বুধবার (২০ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন জানান, ইসরায়েলি বাহিনী গাজা সিটির উপকণ্ঠে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিয়েছে।

ডেফ্রিন বলেন, সেনাবাহিনীর ৯৯তম ডিভিশন দক্ষিণ-পূর্ব গাজার আল-জাইতুন এলাকায় অভিযান চালিয়ে একটি হামাস সুড়ঙ্গ উন্মোচন করেছে। পাশাপাশি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়ায় অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেখানে আগে থেকেই ভারী বোমাবর্ষণ চলছে।

তিনি আরও জানান, সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকা হয়েছে এবং কয়েকটি ব্যাটালিয়নের মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে গাজা সিটির উত্তরাঞ্চলে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এর আগে আল-সাবরা ও আল-জাইতুন এলাকায় এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেনাপক্ষ দাবি করছে, অভিযানের মধ্যেও সীমিত আকারে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

সম্ভাব্য যুদ্ধবিরতি প্রসঙ্গে মুখপাত্র বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের হাতে। আমরা অভিযানের লক্ষ্য পূরণে প্রস্তুত এবং নির্দেশ পেলেই হামাসকে আরও বড় ক্ষতি করতে পারব।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X