কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৫৬ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে একহাত নিল ফ্রান্স-জার্মানি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় ফ্রান্স ও জার্মানি তীব্র নিন্দা জানিয়েছে। দুই দেশই এ হামলার স্বাধীন তদন্তের দাবি তুলেছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এক্সে দেওয়া পোস্টে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।

অন্যদিকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাংবাদিক, জরুরি সেবাকর্মী ও বেসামরিক মানুষের মৃত্যুতে তারা ‘স্তম্ভিত ও মর্মাহত’। বিবৃতিতে বলা হয়, এই হামলার তদন্ত জরুরি এবং গাজায় স্বাধীন বিদেশি গণমাধ্যমকে প্রবেশের সুযোগ দিতে হবে।

দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে সোমবার (২৫ আগস্ট) এ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আলজাজিরা এবং আরও কয়েকটি গণমাধ্যমের পাঁচজন সাংবাদিক।

যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে নিহত সংবাদকর্মীর সংখ্যা দাঁড়াল ২৪৫ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজার ৬৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৫৭ হাজার ৯৫১ জন। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X