কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জাগপা সভাপতি খন্দকার লুৎফরের শারীরিক অবস্থার উন্নতি

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত
জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত

সন্ত্রাসী হামলায় আহত হয়ে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাতে খন্দকার লুৎফরকে হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসকের বরাত দিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এ তথ্য জানান।

হাসপাতালের সার্জারি বিভাগের ডা. সামিউল আলিমের তত্ত্বাবধানে লুৎফর রহমান চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিজয়নগরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন খন্দকার লুৎফর রহমান। কয়েকজন দুষ্কৃতকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

ড. ফরহাদ জাগপা সভাপতির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে এনপিপির যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন ছিলেন।

এর আগে লুৎফর রহমানকে দেখতে দুপুরে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, দলের মহাসচিব আহসান হাবিব লিংকন, যুগ্ম মহাসচিব কাজী মো. নজরুল, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সমমনা জোটভুক্ত গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ তাকে দেখতে যান।

এদিকে সোমবার (১ সেপ্টেম্বর) রাতেই খন্দকার লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

পরে তিনি জানান, সন্ত্রাসীদের হামলায় খন্দকার লুৎফর রহমানের ডান হাঁটু, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একাধিক স্থানে সেলাই দিতে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১০

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১১

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৪

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৮

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০
X